শর্তাবলী (Terms & Conditions)
ajgardenbd.com থেকে কেনাকাটা করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. অর্ডার ও কনফার্মেশন অর্ডার দেওয়ার পর ডেলিভারি চার্জের পেমেন্ট (বিকাশ/নগদ/রকেট) এবং Transaction ID যাচাই করে আমরা অর্ডার কনফার্ম করি। পেমেন্ট না মিললে অর্ডার বাতিল হতে পারে। কনফার্ম হলে আপনাকে জানানো হবে।
২. দাম ও পেমেন্ট ওয়েবসাইটে দেখানো দাম টাকায় এবং অর্ডারের সময়ের দামই প্রযোজ্য। ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয়; প্রোডাক্টের বাকি দাম ডেলিভারির সময় হাতে পেয়ে (ক্যাশ অন ডেলিভারি) দেবেন। কুপন একটি অর্ডারে একবারই ব্যবহার করা যায়।
৩. ডেলিভারি সাধারণত চট্টগ্রামের ভিতরে ও বাইরে কয়েক কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। কুরিয়ার, আবহাওয়া বা ছুটির কারণে মাঝে মাঝে দেরি হতে পারে। ভুল ঠিকানা বা ফোন বন্ধ থাকার কারণে ডেলিভারি না হলে পুনরায় পাঠানোর খরচ ক্রেতাকে বহন করতে হতে পারে।
৪. প্রোডাক্টের ছবি ও রং আমরা যতটা সম্ভব আসল ছবি দিই, তবে মোবাইল/মনিটরের পর্দাভেদে রঙে সামান্য পার্থক্য হতে পারে। সাইজ ইঞ্চিতে আনুমানিক।
৫. বাতিল, রিটার্ন ও রিফান্ড ডেলিভারির সময় প্রোডাক্ট ভাঙা বা ভুল হলে ডেলিভারি ম্যানের সামনেই জানান। বিস্তারিত নিয়ম "রিটার্ন ও রিফান্ড নীতি" পেজে দেওয়া আছে।
৬. রিভিউ ও মেসেজ আপনার রিভিউ ও মেসেজ ভদ্র ও সত্য হতে হবে। অশালীন, ভুয়া বা বিজ্ঞাপনমূলক লেখা আমরা প্রকাশ না করার বা মুছে ফেলার অধিকার রাখি।
৭. অপব্যবহার ভুয়া অর্ডার, অন্যের TrxID ব্যবহার বা ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করলে অর্ডার বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
৮. প্রযোজ্য আইন এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
প্রশ্ন থাকলে ওয়েবসাইটের "যোগাযোগ" পেজে দেওয়া নম্বরে বা চ্যাটে আমাদের জানান।